কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মীর অপারেশন করল জেডআরএফ

গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মী মাহমুদ হোসাইনের অপারেশন করেছে চিকিৎসকরা। ছবি : কালবেলা
গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মী মাহমুদ হোসাইনের অপারেশন করেছে চিকিৎসকরা। ছবি : কালবেলা

ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মী মাহমুদ হোসাইনের অপারেশন করা হয়েছে। বুধবার (১৮ জুন) সোহরাওয়ার্দী হাসপাতালে অপারেশনটি করা হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে গার্মেন্টস কর্মী মাহমুদ হোসাইন আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হন। পরে তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) রিহ্যাবিলিটেশন কমিটির সঙ্গে যোগাযোগ করেন।

এদিন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে ও জেডআরএফের রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর সহায়তায় সোহরাওয়ার্দী হাসপাতালে অপারেশনটি সম্পন্ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. এম আর হাসান।

উল্লেখ্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের একদল চৌকস চিকিৎসক গত বছর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র জনতার পাশে থেকে তাদের সুচিকিৎসা দেওয়ার জন্য রাত দিন কঠোর পরিশ্রম করেছেন। ফাউন্ডেশনের কাছ থেকে চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X