কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০২:৫৩ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া সেই পরাগ হলেন ‘র’ প্রধান

পরাগ জৈন ও ‘র’ এর লোগো। ছবি: সংগৃহীত
পরাগ জৈন ও ‘র’ এর লোগো। ছবি: সংগৃহীত

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান হলেন ‘অপারেশন সিঁদুরে’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জ্যেষ্ঠ আইপিএস অফিসার পরাগ জৈন। তিনি রবি সিংহের স্থলাভিষিক্ত হলেন।

শনিবার (২৮ জুন) দেশটির সরকার তাকে র-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাঞ্জাব ক্যাডারের আইপিএস পরাগ জৈন। ক্যারিয়রের শুরু দিকে পাঞ্জাবের ভাটিন্ডা, হোশিয়ারপুর, মানসা এলাকায় পোস্টিং ছিল এই আইপিএস অফিসারের। খালিস্তানপন্থি সন্ত্রাসের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। পরবর্তীকালে লুধিয়ানার ডিআইজি থাকাকালীন পাঞ্জাবে মাদক পাচার চক্র দমনেও দক্ষতার পরিচয় দেন এই পুলিশ কর্মকর্তা।

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল এবং অপারেশন বালাকোটের সময়েও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কানাডা ও শ্রীলঙ্কায় ভারতীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্যানাডায় থাকার সময়ে খালিস্তানি কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন।

সম্প্রতি অপারেশন সিঁদুর চলাকালীন তিনি ছিলেন ‘এভিয়েশন রিসার্চ সেন্টার’-এর প্রধান পদে। অপারেশন চলাকালে পাকিস্তানের কখন, কোথায়, কোন লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা হবে, তার ব্লু প্রিন্ট তৈরিতে ‘এভিয়েশন রিসার্চ সেন্টার’-এর ভূমিকা ছিল অনস্বীকার্য।

দেশের গোয়েন্দা মহলে পরাগকে ‘সুপার স্লিউথ’ বলে ডাকা হয়। পাকিস্তান সম্পর্কে তার তথ্যভান্ডার অনেক গুপ্তচরেরই ঈর্ষার কারণ। হিউম্যান ইন্টেলিজেন্স-এর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমন্বয়ের জন্য তার খ্যাতি রয়েছে গোয়েন্দা মহলে।

পরাগ জৈন বর্তমান ‘র’-এর প্রধান রবি সিনহার স্থলাভিষিক্ত হবেন। সিনহার মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। আনুষ্ঠানিকভাবে ১ জুলাই থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন ‘র’-এর নতুন প্রধান পরাগ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X