স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৬:১৫ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

অপারেশন টেবিলেই ঝরে গেল প্রতিভাবান আর্জেন্টাইন ফুটবলারের প্রাণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিছু স্বপ্ন মাঠেই তৈরি হয়, আবার কিছু স্বপ্ন অপারেশন টেবিলেই থেমে যায়। ১৮ বছর বয়স—যেখানে ক্যারিয়ারের সূচনা হওয়ার কথা, ঠিক সেই সময়েই চিরবিদায় নিলেন আর্জেন্টিনার উদীয়মান ফুটবলার কামিলো এনুয়িন। হাঁটুর একটি সাধারণ অস্ত্রোপচারের সময় মৃত্যুবরণ করেন সান তেলমোর এই তরুণ মিডফিল্ডার, যিনি একদিন আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন—এমন স্বপ্নই দেখতেন।

বুধবার (২৫ জুন) সার্জারির সময় হৃদয়বিদারক এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগে খেলা ক্লাব সান তেলমো। এনুয়িনের হাঁটুতে মেনিস্কাস ও ক্রুশিয়েট লিগামেন্টে চোট ছিল। যে সার্জারি হাজারো খেলোয়াড়ের ওপর নিয়মিতই হয়, সেই সার্জারিই হয়ে উঠল কামিলোর জীবনের শেষ অধ্যায়।

সান তেলমো ক্লাব এক শোকবার্তায় জানায়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের যুব ও রিজার্ভ দলের খেলোয়াড় কামিলো আর্নেস্টো এনুয়িন আজ অস্ত্রোপচারের সময় মারা গেছেন। ক্লাব আজ শোক পালন করছে এবং আমরা তার পরিবার ও সতীর্থদের পাশে আছি এই দুঃসময়ে।’

তবে এখন পর্যন্ত ক্লাব কিংবা স্থানীয় কর্তৃপক্ষ তার মৃত্যুর নির্দিষ্ট কারণ জানায়নি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো জানায়, তদন্ত চলছে এবং মৃত্যুর পেছনের বিস্তারিত কারণ শিগগির জানা যাবে।

বাম পায়ের এই প্রতিভাবান মিডফিল্ডার ২০২২ সালে সান তেলমোতে যোগ দেন, তার আগে আর্জেন্টিনার দুটি বিখ্যাত ক্লাব—বোকা জুনিয়র্স ও ইনডিপেনদিয়েন্তের যুব একাডেমিতে ফুটবলের বুনিয়াদি শিক্ষা নিয়েছেন।

তরুণ এই প্রতিভার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো আর্জেন্টাইন ফুটবলে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানায়, ‘আমাদের সভাপতি ক্লাউদিও তাপিয়া ও নির্বাহী কমিটির পক্ষ থেকে কামিলো এনুয়িনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

একজন সম্ভাবনাময় ফুটবলারের এমন মর্মান্তিক মৃত্যু কেবল ক্লাব নয়, গোটা দেশের জন্যই এক অপূরণীয় ক্ষতি। ফুটবল মাঠে আর দেখা যাবে না কামিলোর দুরন্ত দৌড়, তার স্বপ্নগুলো রয়ে গেল অপূর্ণই—একটি অস্ত্রোপচারের টেবিলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

সংসদে ব্যাংক দখলের দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না : গাজী আতাউর

ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব পাচ্ছে ২০২৬-২৭ বাজেট

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

ছাত্রশিবির নেতাকে গুম / সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় পেল প্রসিকিউশন 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, নিখোঁজ ২ ক্রু

চট্টগ্রাম-কক্সবাজার দূরত্ব কমবে ৩৫ কিমি

পদত্যাগ করলেন মমতার দলের আরও এক এমপি

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

১০

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ

১১

হাম উপসর্গে ঝরল আরও ৮ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৩৯

১২

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

১৩

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

১৪

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

১৫

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

১৬

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

১৭

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৮

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

১৯

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

২০
X