কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতি নিয়ে চাঞ্চল্যকর দাবি ভারতীয় সেনা কর্মকর্তার

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার উয়ান গ্রামে রাফালের ধাতব ধ্বংসাবশেষ দেখছেন স্থানীয় লোকজন। ছবি : সংগৃহীত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার উয়ান গ্রামে রাফালের ধাতব ধ্বংসাবশেষ দেখছেন স্থানীয় লোকজন। ছবি : সংগৃহীত

পাকিস্তানে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ ভারতের যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন ভারতীয় একজন সামরিক কর্মকর্তা। ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দায়ভার দেশটির রাজনৈতিক নেতৃত্বের কাঁধে চাপিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়্যার রোববার (২৯ জুন) একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের প্রতিরক্ষা সংযুক্ত কর্মকর্তা (ডিফেন্স অ্যাটাশে) ক্যাপ্টেন শিব কুমার দাবি করেছেন, পাকিস্তান ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে পেরেছে প্রধানত ভারতের রাজনৈতিক নেতৃত্বের আরোপিত সীমাবদ্ধতার কারণে।

তার বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের পক্ষ থেকে ভারতীয় বিমানবাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল যেন তারা পাকিস্তানের সামরিক ঘাঁটি বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সরাসরি আঘাত না হানে। ফলে বিমানবাহিনী তাদের সম্পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারেনি।

জানা যায়, ৭ মে রাতে ভারত ছয়টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর, পাকিস্তান বিমানবাহিনী পাল্টা জবাবে ভারতের ৫-৬টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে, যার মধ্যে ৩টি ছিল ফ্রান্সের তৈরি রাফাল জেট।

ভারত দাবি করছে, কাশ্মীরের পেহেলগামে ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের হাত রয়েছে, যদিও পাকিস্তান এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ক্যাপ্টেন কুমার বলেন, ‘বিমান হারানোর পর আমরা কৌশল পরিবর্তন করি এবং পরে পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাই।’ তিনি জানান, ৯ ও ১০ মে রাতে ভারত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে সফলভাবে আঘাত হানে। তবে শুরুর দিকের রাজনৈতিক নির্দেশনার কারণে বিমানবাহিনীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু এড়িয়ে যেতে হয়েছিল।

দ্য ওয়্যার-এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারতের রাজনৈতিক নেতৃত্ব এই সীমাবদ্ধতা আরোপ করেছিল মূলত পারমাণবিক উত্তেজনা এড়াতে এবং পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী যেন সরাসরি ভারতীয় জঙ্গিবিমানকে লক্ষ্য না করে।

তবে পরে জাকার্তায় ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেয়। তারা জানায়, ক্যাপ্টেন শিব কুমারের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ভারতের সশস্ত্র বাহিনী সর্বদা নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের অধীনেই কাজ করে, যা আমাদের সাংবিধানিক কাঠামোর অন্যতম ভিত্তি। এটি প্রতিবেশী অনেক দেশের প্রেক্ষাপট থেকে ভিন্ন।

এই ঘটনা ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত ও সামরিক কৌশল নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X