স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১০:১৫ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে বেকহ্যাম, পাশে স্ত্রী ভিক্টোরিয়া- ভক্তদের মধ্যে উদ্বেগ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম এই খবরটি নিশ্চিত করেন।

ভিক্টোরিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন, যেখানে হাসিমুখে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বেকহ্যাম। তার ডান হাতটি একটি নীল রঙের স্লিংয়ে বাঁধা ছিল এবং বুকের সঙ্গে সংযুক্ত ছিল কিছু মেডিকেল মনিটরিং ডিভাইস। ছবির ক্যাপশনে ভিক্টোরিয়া লেখেন, “গেট ওয়েল সুন ড্যাডি”- যা থেকে স্পষ্ট, সন্তানরাও তাদের প্রিয় বাবার দ্রুত সুস্থতা কামনা করছে।

পরবর্তী পোস্টে দেখা যায়, বেকহ্যাম বাড়িতে ফিরে এসেছেন এবং বিশ্রামে রয়েছেন। তার ট্যাটু করা হাতের ক্লোজআপ একটি ছবিতে দেখা গেছে ‘GET WELL SOON’ লেখা একটি ব্রেসলেট ধরে রেখেছেন তিনি। তবে এখন পর্যন্ত ডেভিড বেকহ্যামের আঘাত কী ধরনের বা কীভাবে সেটা ঘটেছে- সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এই খবর সামনে আসার পর থেকেই ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কেউ কেউ সামাজিক মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন, আবার কেউ বিস্তারিত জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বেকহ্যাম মজা করে বলেছিলেন, তার কিছু অভ্যাস পরিবারের সবার ‘মাথাব্যথার’ কারণ হয়ে দাঁড়ায়। এবার হয়তো সেই পরিবারের সদস্যরাই তাকে সেবাযত্নে রেখেছেন।

প্রাক্তন ইংলিশ অধিনায়ক ও বর্তমান উদ্যোক্তা বেকহ্যামকে নিয়ে যতই আলোচনা হোক না কেন, তার শরীর সুস্থ থাকাই এখন সবার প্রধান চাওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১০

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১১

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১২

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৩

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৪

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১৫

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৭

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৮

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

২০
X