কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন

অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এনসিপির নেতারা। ছবি : কালবেলা
অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এনসিপির নেতারা। ছবি : কালবেলা

দলীয় সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গঠনতন্ত্র অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন।

শুক্রবার (২০ জুন) বাংলামোটরে দিনব্যাপী এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় দলীয় গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়।

সভা থেকে আগামী ২২ জুন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়। সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সভা সূত্রে জানা যায়, দলের ইউনিয়ন থেকে কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে ৩ বছর। মেয়াদের সবশেষে ৯০ দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল আয়োজন করতে হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্ট ও দুইবার জিএস পদে থাকতে পারবে।

আরও জানা যায়, ১১ জন নির্বাচিত পলিটিক্যাল কাউন্সিল মেম্বারসহ মোট ১৫ মেম্বার থাকবে পলিটিক্যাল কাউন্সিলে। নির্বাচিত ১১ জনের মধ্যে অন্তত ৩ জন নারী হতে হবে। সভাপতি, সাধারণ সম্পাদক পদাধিকার বলে এবং তাদের মনোনয়নে আরও ২ জন থাকবেন। পলিটিক্যাল কাউন্সিলই নির্বাচনের আয়োজন করবেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১০

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১১

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১২

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৩

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৪

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৫

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৬

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৭

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৮

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৯

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০
X