কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র মঞ্চ নেতা ড. সেলিম জামিনে কারামুক্ত 

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গণতন্ত্র মঞ্চের নেতা ড.আবু ইউসুফ সেলিমকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন। ছবি : কালবেলা
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গণতন্ত্র মঞ্চের নেতা ড.আবু ইউসুফ সেলিমকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন। ছবি : কালবেলা

গণতন্ত্র মঞ্চের নেতা ও ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ড. আবু ইউসুফ সেলিম জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।

একদফার যুগপৎ আন্দোলনে গত ২৯ জুলাই গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে গাবতলী থেকে আবু ইউসুফ সেলিমকে গ্রেপ্তার করা হয়।

এদিকে কারামুক্তির পর কারাফটকের সামনে ড. সেলিমকে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় শেখ রফিকুল ইসলাম বাবলু ছাড়াও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জেএসডির কেন্দ্রীয় নেতা কামাল উদ্দিন পাটোয়ারী, রাষ্ট্রসংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন ও ভাসানী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আহমেদ শাকিল প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X