কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

সরকার পরিকল্পিতভাবেই মব সৃষ্টি করছে : রাশেদ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত

সরকার পরিকল্পিতভাবেই ‘মব’ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

বুধবার (২৫ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

তিনি লেখেন, মব সৃষ্টি হওয়ায় নুরুল হুদাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ। মব সৃষ্টি না হলে কি নুরুল হুদাকে গ্রেপ্তার করত? না করত না।

রাশেদ লেখেন, মবের বিষয়ে আমি সবসময় বিপক্ষে মতামত দিয়েছি যে, গণঅভ্যুত্থানের পরে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় মব কখনোই কল্যাণ বয়ে আনবে না। কিন্তু সরকার কি নিজ থেকে আওয়ামী অপরাধীদের গ্রেপ্তার করছে? সরকার সবসময় সুশীল ভূমিকা রাখছে। এর অন্যতম কারণ উপদেষ্টা পরিষদের মধ্যেই রয়েছে আওয়ামী প্রেতাত্মা! তারা কখনোই আইনের শাসন প্রতিষ্ঠায় মনোযোগী না। এর পিছনে তাদের কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র রয়েছে কি না, সেটি নিয়ে সন্দেহ লাগে।

তিনি লেখেন, কেন তারা শেখ পরিবারের কাউকে ধরলো না? কেন আওয়ামী লীগের ডামি এমপি, মন্ত্রীদের ধরছে না? কেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করছে না? কেন ১৪, ১৮, ২৪-এর নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত কমিশনার, ডিসি, এসপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? সরকারের এই দুর্বলতার কারণেই মব সৃষ্টি হচ্ছে। এই মবের দায় সম্পূর্ণ সরকারের।

রাশেদ লেখেন, সরকার যদি নিজ থেকে আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করত, তবে দেশটাতে এই বিশৃঙ্খলা দেখতে হতো না। আর সে কারণেই জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশের অংশ হিসেবেই নুরুল হুদার ওপর মব তৈরি হচ্ছে। কিন্তু সরকার যদি নুরুল হুদাকে সময়মতো ধরত, তবে কি সেই মব তৈরি হতো? তাহলে মব সৃষ্টি কে করছে? সরকার পরিকল্পিতভাবেই এই মব সৃষ্টি করছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১০

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১২

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৩

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৫

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৬

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৭

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৮

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৯

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

২০
X