কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০২:১৮ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি এনসিপির

বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত
বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত

নির্বাচনী পরিচালনা বিধিমালার প্রতীকের তপশিল থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের প্রতীক ‘নৌকা’ নির্বাচনী প্রতীকের তপশিলে থাকতে পারে না।

এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) যে সংশোধিত প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে, তাতে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনগত যুক্তি ইসির সামনে তুলে ধরা হয়েছে। সিইসি আশ্বাস দিয়েছেন, বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়।

পাটোয়ারী বলেন, ‘শাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ইসিকে পুনর্গঠন করতে হবে এবং আইন অনুযায়ী যারা নিরপেক্ষভাবে কাজ করেছেন, তাদের রেখে নতুনভাবে গঠন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে তার যৌক্তিক ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতে হবে। অন্যথায়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে এ বিষয়ে প্রতিরোধ গড়ে তুলব।’

এর আগে গত সপ্তাহে ইসি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের জন্য শাপলা প্রতীক বাদ দিয়ে ১১৫টি প্রতীকের তালিকা চূড়ান্ত করে। এই তালিকা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। তবে, এই সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি।

২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এ ছাড়া, দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। তবে, শাপলা প্রতীক নিয়ে দুদলের এই প্রতিযোগিতার মধ্যেই ইসি প্রতীকটি তালিকায় অন্তর্ভুক্ত করেনি।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X