কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত
নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে। সংসদ নির্বাচনে প্রতীক শাপলা নিয়ে তাদের এ সাক্ষাৎ বলে জানা গেছে।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনে যায় এনসিপির পাঁচ সদস্যের দল।

ইসি সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ প্রতিনিধিদলের সদস্যরা।

এর আগে গত সপ্তাহে ইসি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের জন্য শাপলা প্রতীক বাদ দিয়ে ১১৫টি প্রতীকের তালিকা চূড়ান্ত করে। এই তালিকা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। তবে, এই সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি।

২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এ ছাড়া, দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। তবে, শাপলা প্রতীক নিয়ে দুদলের এই প্রতিযোগিতার মধ্যেই ইসি প্রতীকটি তালিকায় অন্তর্ভুক্ত করেনি।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১০

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

১১

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

১২

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১৪

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

১৫

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

১৬

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৭

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৮

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১৯

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

২০
X