কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির জুয়েলের মনোনয়ন জমা নেওয়ার নির্দেশ

খালেদ সাইফুল্লাহ জুয়েল। ছবি : সংগৃহীত
খালেদ সাইফুল্লাহ জুয়েল। ছবি : সংগৃহীত

যশোর-৩ (সদর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি রিট আবেদনের প্রেক্ষিতে যশোরের ডেপুটি কমিশনার (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাকে জুয়েলের মনোনয়নপত্র জমা নেওয়ার আদেশ দিয়েছেন।

এর আগে, গত ২৯ ডিম্বের মনোনয়নপত্র জমা দিতে গেলে সময় পেরিয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে তার মনোনয়নপত্র গ্রহণ করেনি সংশ্লিষ্টরা। এরপর মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল।

ওই রিটের প্রেক্ষিতে বিচারপতি রাজিব আলি জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলাম শুনানি শেষে ১৫ জানুয়ারি খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র জমা নেওয়ার আদেশ দিয়েছেন। জুয়েলের পক্ষে রিটকারী আইনজীবী কামরুল আলম কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২৯ ডিসেম্বর ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। ওইদিন শেষ সময়সীমা বিকেলে ৫টার আগেই মনোনয়নপত্র জমা দিলেও খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তার দপ্তরের দায়িত্ব সংশ্লিষ্টরা। এরপর মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ চেয়ে ওইদিন রাতেই রিটার্নিং কর্মকর্তা কাছে লিখিত আবেদন করা হয়।

লিখিত আবেদনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসেও মনোনয়নপত্র দাখিল করা যায়নি। খালেদ সাইফুল্লাহ জুয়েলসহ আরও ৬ প্রার্থী ওই লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২৯ ডিসেম্বর সকাল থেকে বিকেল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে সশরীরে উপস্থিত হয়ে কার্যালয়ের ভেতরে নির্দিষ্ট বুথ থেকে সিরিয়াল নম্বর সংগ্রহ করে অপেক্ষমাণ থাকেন তারা। এই অবস্থায় অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন গ্রহণ চলতে থাকায় বিকেল ৫টা অতিক্রান্ত হওয়ায় সবাইকে অপেক্ষায় থাকার জন্য জানানো হয় তাদের। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তখন বলা হয়, সবার মনোনয়নপত্র গ্রহণ করা হবে। কিন্তু ৫টা ৪০ মিনিট পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করলেও এরপর সময় শেষ জানিয়ে আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X