কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নব্য রাজনীতিবিদদের গোপালগঞ্জ থেকে পলায়ন জাতির জন্য লজ্জার: ডা. আউয়াল

মৌন মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। ছবি : কালবেলা
মৌন মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, আমাদের শহীদ পরিবারের কান্না আজও শেষ হয়নি। কবর বাঁধাই করার জন্য হাহাকার চারদিকে। কেউ তাদের পাশে না দাঁড়ালেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাঁড়ান। আজকেও দাঁড়িয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও মৌন মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি ডা. রেজওয়ান তাহসিন সীমান্ত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মিজান রহমানসহ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। তবে কোনো পরিকল্পনা ছাড়াই তাদের এই একশ মানুষ নিয়ে লংমার্চ অনেকটা ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো ঘটনা। আবু সাঈদের মৃত্যুর দিনে এই ঘটনা গোটা জাতির জন্য লজ্জার। আপনারা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা ঠিক রাখলে এরকম দিন আমাদের দেখতে হতো না।

শহীদ ইউসুফের মা বলেন, আমরা সরকার থেকে আজ পর্যন্ত সহযোগিতা পাই নাই। আজ তারেক রহমানের পক্ষ থেকে যারা আমার পাশে দাঁড়িয়েছেন; তাদের আমি ধন্যবাদ জানাই। চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ চারটি পরিবার ও ছয়টি আহত পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান করে বিএমইউ ছাত্রকল্যাণ পরিষদ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১১

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১২

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৩

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৪

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৫

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৬

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৭

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৯

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

২০
X