কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
ড্যাবের নির্বাচন

বিএমইউতে ডা. হারুন-ডা. শাকিল প্যানেল পরিচিতি

বিএমইউতে ডা. হারুন-ডা. শাকিল প্যানেল পরিচিতি। ছবি : কালবেলা
বিএমইউতে ডা. হারুন-ডা. শাকিল প্যানেল পরিচিতি। ছবি : কালবেলা

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আসন্ন নির্বাচন সামনে রেখে ডা. হারুন-ডা. শাকিল পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) শেষ পরিচিতি সভায় বিএনপিপন্থি কয়েক হাজার চিকিৎসক উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে বিমইউ’র ‘এ’ ব্লকের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন আল রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাসচিব পদপ্রার্থী ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ডা. খালেকুজ্জামান দিপু।

আরও বক্তব্য রাখেন ডা. হারুন-ডা. শাকিল প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সদস্য অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন। এসময় ডা. শেখ ফরহাদ, ডা. এরফানুল হক, ডা. শামীম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য চিকিৎসক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদের দীর্ঘ ১৬ বছরে দেশের স্বাস্থ্যখাত ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়। ফ্যাসিস্টদের ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনায় স্বাস্থ্যখাত আজ বিপর্যয়ের মুখে। চব্বিশের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর এ দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ও স্বাস্থ্যখাতকে পুনর্গঠনের মাধ্যমে আমরা জনগণের সেই স্বপ্নপূরণ করতে চাই। বিশেষ করে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে যুক্তরাজ্যের এনএইচএসের আলোকে স্বাস্থ্য খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে, সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়নে কাজ ও সহায়তা করতে চান।

ড্যাবের এবারের নির্বাচনে হারুন-শাকিল প্যানেলের কোষাধ্যক্ষ প্রার্থী ডা. মো. মেহেদী হাসান বলেন, জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসকদের স্মরণকালের সর্বোচ্চ অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভায় বৃহস্পতিবার শেষ হলো। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ড্যাবের আসন্ন নির্বাচন উপলক্ষে ডা. হারুন-ডা. শাকিল প্যানেলে অসংখ্য চিকিৎসক অংশগ্রহণ করেন। হারুন-শাকিল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হবে বলে বিশ্বাস করেন ডা. মেহেদী হাসান।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X