কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ছুটির মধ্যেও বিএমইউর বহির্বিভাগে চিকিৎসাসেবা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝে প্রথম দিনে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে ৬ শত ৬৩ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিএমইউর চিকিৎসক, রেসিডেন্টগণ রোগীদেরকে এই চিকিৎসাসেবা প্রদান করেন। প্রথম দিনের চিকৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং খোঁজ-খবর নেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম।

এ তথ্য জানিয়েছেন বিএমইউর উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ আবু নাছের। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদের পরিদর্শনের সময় উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরিফ মোঃ আরিফুল হক, সহকারী পরিচালক (হাসপাতাল) আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ চিকৎসা সেবা প্রদান কার্যক্রমে বিএমইউর চিকিৎসক, রেসিডেন্টগণের সঙ্গে সঙ্গে বিএমইউর কর্মকর্তা, নার্স, কর্মচারী এবং আনসার বাহিনীর সদস্যরা সহায়ক ভূমিকা পালন করেন। রোগীদের সুবিধার্থে বিএমইউর বহির্বিভাগ পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝে আরও দুই দিন, ৮ জুন (রোববার) ও ১১ জুন (বুধবার) খোলা থাকবে। এছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা রয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রয়েছে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহার ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বৃহস্পতিবার, রবিবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে দিয়েছেন।

এর আগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১৩ জুন শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

এদিকে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা আব্দুল আহাদ। পবিত্র ঈদ জামাতে অংশ নিয়ে সালাত আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের অনুরোধ করা যাচ্ছে।

এদিকে ঈদের দিন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম মহোদয়ের নির্দেশে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

আর পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ১৪ জুন সকাল ৮টা ৩০মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত এবং এই দিনই (১৪ জুন ২০২৫) প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ও হাসপাতাল সম্পূর্ণরূপে খোলা থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X