কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৮:০৮ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

কী কারণে দায়িত্ব ছাড়তে পারেন প্রধান উপদেষ্টা, জানালেন ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। পুরোনো ছবি
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। পুরোনো ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা ড. ইউনূস দায়িত্ব ছাড়তে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এমন শঙ্কার কথা জানান।

টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন ২০১৮ এবং ১৯৭৩ সালে একতরফা, অরাজক নির্বাচন করেছে, এবারের নির্বাচনও তেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তারা প্রতিটি আসনে পূর্ণ প্রার্থী দিতে পারছে না, যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এনসিপির কোনো কোনো নেতা বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, জামায়াত এবং চরমোনাই হচ্ছে বিএনপির পরে সবচেয়ে বড় দুটি দল। তারা যদি পিআরের বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে, আমরা সংসদে পিআর চাই। উচ্চকক্ষ না হলে এখন যেভাবে আছে সেই সংসদেই পিআর হবে এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে; এনসিপি নিম্নকক্ষে পিআর চায়নি, তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে এডামেন্ট থাকে; তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা একতরফার দিকে চলে যাবে। তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে, বিএনপি এখন যুগপৎ আন্দোলনে থাকা যাদের আসন দেওয়া-নেওয়া করছে তারা বিরোধী দলে চলে যাবে। এরকম একটা অপশন হবে। কিন্তু সেটা আদৌ দেশের জন্য, বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা?

তিনি আরও বলেন, ড. ইউনূস ইতোমধ্যে কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং এমন পরিস্থিতিতে তিনি হয়তো নির্বাচনকালীন সরকার গঠন করে দায়িত্ব ছেড়ে দিতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X