কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৮:১১ পিএম
আপডেট : ১২ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

ছবি : সংগৃীত
ছবি : সংগৃীত

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। শুক্রবার (১২ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।

বিবৃতিতে বলা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। এ ঘটনার জেরে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাপ্তাহিক ছুটির আগের দিনে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ অবস্থায় সেখানে অবস্থানরত রোগীদের চলমান চিকিৎসাসেবা অনিশ্চয়তার মুখে পড়েছে।’

জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি বলেন, নবজাতক মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক ও হাসপাতাল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনার পরিচয়। তবে এ ঘটনায় সেখানে অবস্থানরত বাকি রোগীদের ব্যাপারে বিবেচনা করে, তাদের হাসপাতাল কার্যক্রম বন্ধের সময়সীমা বেধে দেওয়া উচিত ছিল।’

তিনি আরও বলেন, ‘বিগত ৩০ বছর ধরে আদ্‌-দ্বীন হাসপাতাল সেবা দিয়ে আসছে। দেশের অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষদের স্বল্প খরচে এখানে চিকিৎসা সেবা দেওয়া হয় বলে জানা যায়। এমতাবস্থায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ আদ্‌-দ্বীন হাসপাতালে নারী, শিশু ও অন্যান্য রোগীদের বিষয়ে মানবিক বিবেচনায় সরকারের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

পুলিশ সদস্যদের ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 

চট্টগ্রামকে সুবজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে : সিডিএ চেয়ারম্যান

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

১০

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন 

১১

অফিস শেষে কাজ করতে বলা হলে কীভাবে না বলবেন? সহজ উপায় জানুন

১২

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

১৩

‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’

১৪

বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন

১৫

সংকটকালে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক : বিকেএমইএ

১৬

সিডিএ চেয়ারম্যান হলেন সন্দ্বীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন

১৭

বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে সক্রিয় করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

১৮

মাথায় ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টায় তিন আসামি কারাগারে 

১৯

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের চুরি হওয়া তারের ক্রেতা মাহাবুব কারাগারে

২০
X