কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৩:৪৩ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির নেতারা। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির নেতারা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। রোববার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক হয়।

বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। বৈঠকে নাহিদ ইসলাম বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশে অধিক সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে, গত মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত এস ওয়াই ইউসেফ রামাদান। ওই দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং উভয় দেশের বিচারব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান বিচারপতি বিগত এক বছরে বাংলাদেশের বিচার বিভাগের উন্নয়নে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরেন। বিশেষ করে একটি স্বাধীন ও শক্তিশালী বিচারবিভাগ প্রতিষ্ঠায় প্রধান বিচারপতি পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া প্রধান বিচারপতি ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের জনগণের অব্যাহত সমর্থন আছে মর্মে ব্যক্ত করেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূত প্রধান বিচারপতির এক বছর পূর্তিতে তাকে অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশের বিচারবিভাগের উন্নয়নে প্রধান বিচারপতি গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে, প্রধান বিচারপতি কর্তৃক একটি শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে বিচারবিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা, বিচার সেবা প্রদানে স্বচ্ছতা আনয়নে ১২ দফা নির্দেশনা প্রদান, মামলায় বিবাদী পক্ষকে লিগ্যাল এইড প্রদানে ক্যাপাসিটি টেস্ট চালু, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন প্রণয়ন, বিচারপ্রার্থীদের জন্য সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমগুলোকে কার্যকরী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইউসেফ রামাদান তার দেশের প্রতি বাংলাদেশের জনগণের একচ্ছত্র সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X