কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

জেদ্দায় উপদেষ্টা তৌহিদ-ইসহাক দারের সাক্ষাৎ, যে বিষয়ে আলোচনা

জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

এবার সৌ‌দি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাক্ষাৎ হয়েছে। এর আগে গত চার দিনে দুই দফা টেলিফোনে কথা বলেন তারা।

জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) জরুরি অধিবেশনের ফাঁকে তাদের সাক্ষাৎ হয়।

রোববার (১১ জানুয়া‌রি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে এই তথ্য জা‌নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জেদ্দায় ওআইসির সিএফএমের জরুরি অধিবেশনের ফাঁকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলা‌দে‌শের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন। বৈঠকে উভয় পক্ষ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন।

দুই কূটনীতিক বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে উচ্চ পর্যায়ে সফর বিনিময়, বাণিজ্য এবং শিক্ষাগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়েও আলোচনা করেন তারা।

এর আগ গত ৭ জানুয়ারি রাতে টেলিফোনে কথা বলেন ইসহাক দার ও তৌহিদ হোসেন। তারও আগে গত ৪ জানুয়ারি টেলিফোনে কথা হয় দুজনের। ইসহাক দার সে সময় চীন থে‌কে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টাকে টে‌লিফোন করেন।

উল্লেখ্য, ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের জরুরি অধিবেশন শে‌ষে আজ (রোববার) রাতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X