কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০২:৫৮ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না। ৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে এমন বক্তব্য আমি দিইনি।

সোমবার (২৫ আগস্ট) হাইকোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ থেকে জানতে পারি- আমার কিছু বক্তব্যের বিষয়ে দল জানতে চেয়েছে কেন এসব কথা বলেছি। সে উত্তর আমি নির্দিষ্ট সময়ে দলকে দেব। দল আমার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমি সেটা মেনে নেব।

তিনি বলেন, সকালে উঠে দেখি আমার বাসার নিচে সাত-আটজন মিলে আমার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছে। আমি দেশকে স্বাধীন করতে যুদ্ধ করেছি। সেখানে মব জাস্টিস আমার ওপর চলতে পারে কিনা দেশের মানুষের কাছে সে কথা জিজ্ঞাসা করতে চাই।

তিনি আরও বলেন, আমার এ দেশে নিশ্চিন্তে বাঁচার অধিকার রয়েছে। এটা আমার মৌলিক অধিকার। আমি দেখছি এই অধিকারের ওপর বাধা পড়ছে। আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য না।

ফজলুর রহমান বলেন, আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এ বিষয়ে আমি কোনো আপস করব না। ৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে আমি এমন বক্তব্য দিইনি। যদি থাকে তাহলে আপনারা প্রমাণ দেখান।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১০

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১১

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১২

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৩

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৪

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৫

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৬

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৭

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৮

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৯

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

২০
X