কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের সব ষড়যন্ত্রই রুখে দিতে হবে : নীরব

বক্তব্য রাখেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, দেশে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থেকে নির্বাচন বানচালের সব ষড়যন্ত্রই রুখে দিতে হবে।

তিনি বলেন, বিএনপির কর্ণধার তারেক রহমান দেশে আসছেন। তার নেতৃত্বে দল আগামী নির্বাচনে অংশ নেবে এবং ভোটারদের ম্যান্ডেট নিয়ে বিএনপিই সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে মার্কেটের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় নীরব এসব কথা বলেন।

তিনি বলেন, কেউ কেউ নির্বাচন ঠেকানোর জন্য চক্রান্ত করছে, যাতে বিএনপি ক্ষমতায় না আসে। তারেক রহমান যাতে ক্ষমতায় না আসেন, প্রধানমন্ত্রী হতে না পারেন। সেজন্য নির্বাচন বন্ধ করতে চায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। যত বড় ষড়যন্ত্রই হোক, নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই।

নীরব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করার পর থেকেই আমরা নানা গুঞ্জন শুনছি। আমরা শুনছি নুরুল হক নুরের ওপর নির্যাতনের খবর, পিআরের পরিকল্পনা এবং নির্বাচনী ষড়যন্ত্রের নানা ইঙ্গিত। তবে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। দেশের ১৮ কোটি মানুষ জুলাই-আগস্টের বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে যাত্রা শুরু করেছে। তারেক রহমানের অকুণ্ঠ সমর্থনেই গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে দেশ। সেই পথ রুদ্ধ করার কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বুঝতে পেরেছে নির্বাচনে অংশ নিলে এ দেশের মানুষ তাদের ভোট দেবে না। বিএনপির গণজোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তবে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. আমানত উল্লাহ, মালেক মাহমুদ রুবেলসহ ব্যবসায়িক ও রাজনৈতিক নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X