কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত : ডা. রফিক

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনকে নস্যাৎ করার জন্য একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা যেমন স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল, তেমনি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে চূড়ান্ত লক্ষ্যে জুলাই আন্দোলন হয়েছিল তার বিরোধিতায়ও লিপ্ত হয়েছে তারা।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জনঅধিকার পার্টি আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান ২০২৪-এর বর্ষপূর্তি আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি জুলাই আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসা অনেক ক্ষেত্রে নিশ্চিত না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করে ডা. রফিক বলেন, ছাত্রজনতার আন্দোলনের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সম্পৃক্ত হই। সমমনা সব দলের সঙ্গে বৈঠকের পর জুলাই আন্দোলনে আমাদের সম্পৃক্ত হওয়ার কৌশল ঠিক করে দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, এদেশে ফ্যাসিবাদ চিরতরে দূর করতে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যে নির্বাচনী রোডম্যাপ দিয়েছে তার বাস্তবায়ন হতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ডা. শাখওয়াত হোসেন সায়ন্তসহ অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

৩ জেলায় প্রশাসক নিয়োগ

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

১০

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

১১

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

১২

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে নাবিল গ্রুপ, বেতন ৩৫ হাজার

১৪

যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ট্রাম্পের ক্ষোভ

১৫

সরকারি মালামাল বিক্রি করে ‘চুরির নাটক’ কর্মকর্তার!

১৬

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১৭

শাকিবের লুকে মিমের মুগ্ধতা

১৮

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন : দুলু

১৯

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত

২০
X