কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশবাসী ভোট ডাকাতদের ক্ষমতায় দেখতে চায় না : ইউনুছ আহমাদ

তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। ছবি : কালবেলা
তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশবাসী ভোট চোর-ডাকাতদের ক্ষমতায় দেখতে চায় না। প্রশাসনের মাধ্যমে সরকার টিকে আছে। প্রশাসনকে ব্যবহার করে সরকার পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে আছে।

তিনি বলেন, প্রশাসনের অনেকের সাথেই আলোচনা করে জানা যায় পুলিশে চাকুরি নিয়ে তারা সমাজে ঘৃণিত হয়ে আছে। অনেক সময় আলেম-ওলামাদেরকেও সম্মান করতে পারে না। এ অবস্থা সরকার সৃষ্টি করে প্রশাসনকে দলীয়কাজে ব্যবহার করছে। সাংবিধানিক বিভাগগুলোকে সরকার নিজেদের স্বার্থে যা ইচ্ছে ব্যবহার করছে। সর্বত্র দলীয়করণে সরকার সকল ইতিহাস ব্রেক করছে। কাজেই সরকারকে দেশের জনগণ আর এক মুহুর্তও ক্ষমতায় দেখতে চায় না।

আজ শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী (পূর্ব) থানা শাখা আয়োজিত থানা তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

নগরীর দনিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ওসমান গণি নবীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মাহবুব হোসেন মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শিক্ষকনেতা মাওলানা এবিএম জাকারিয়া, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম, নগর নেতা এইচ এম মোস্তফা, মুফতী বাছির উদ্দিন মাহমুদ, হাজী এমদাদুল ফেরদাউস, ছাত্রনেতা ইউসুফ পিয়াস, শ্রমিকনেতা সুলতান আহমদ খান, যুবনেতা কেএম নাসির উদ্দিন, মাওলানা মাসউদুর রহমান, শফিকুল ইসলাম, মনিরুজ্জামান, মাওলানা মাহফুজুর রহমান, আলী আহমদ হাবিব, আমীর হামজা, এসএম সম্রাট, কেএম নুরুজ্জামান প্রমুখ।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহুর্তে প্রধানমন্ত্রীর ডিম ফর্মুলা দেশব্যাপী হাস্যরসের সৃষ্টি করেছে। সরকারের মন্ত্রী-এমপিরা আজ সরাসরি সিন্ডিকেটের সাথে জড়িত। এসব সিন্ডিকেটের কাছে সাধারণ মেহনতি মানুষ আজ অসহায়। তিনি মেহনতি, কর্মজীবী, শ্রমজীবী, আলেম-ওলামা, আইনজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবি সংগঠনসহ সকল শ্রেণিপেশার মানুষকে আওয়ামী স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহবাগ থানা শাখার উদ্যোগে সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে থানা তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ও সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

আরও ছিলেন কেন্দ্রীয় নেতা অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, আব্দুর রহমান, আবুল কাশেম, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, নজরুল ইসলাম খোকন, মুহাম্মদ ইমাম হোসেন ভুঁইয়া, যুবনেতা নাজমুল হোসেন, থানা সভাপতি তকদির হোসেন রুবেল, সেক্রেটারী মুহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X