কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে রাশেদ খাঁনের পোস্ট

রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত

ক্যানসারের ফলোআপ চিকিৎসার জন্য সোমবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতে সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দেশের স্বাস্থ্য উপদেষ্টা হয়ে বিদেশে যাওয়ার বিষয়ে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তিনি লিখেছেন, স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। যাওয়ারই কথা। কারণ তিনি বাংলাদেশের চিকিৎসার xপর আগেও আস্থা রাখতে পারেননি, এখনো পারছেন না। আস্থা রাখারই বা কোনো কারণ আছে? সবাই কি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী?

রাশেদ লেখেন, স্বাস্থ্য উপদেষ্টা ক্যানসারে আক্রান্ত ছিলেন। এখনো নিয়মিত চিকিৎসা বা চেকআপ করাতে হয়। সম্ভবত পূর্বে যেখানে চিকিৎসা করিয়েছেন, সেখানেই ফলোআপ করতে গেছেন। এক্ষেত্রে আমি তাকে দোষ দিই না। বাঁচার আকাঙ্ক্ষা কার না আছে? আবার শারীরিক অসুস্থ অবস্থায় তার থেকে চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তনও আমি প্রত্যাশা করি না। তিনি তো ডাক্তারও নন, এবিষয়ে বিশেষজ্ঞও নন।

গণঅধিকার পরিষদের এই নেতা লেখেন, বরং একটা অসুস্থ মানুষের ওপর উপদেষ্টা নামক পদের বোঝা বাড়িয়ে দিয়ে তাকে আরও অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে। এতে রাষ্ট্রের ব্যয়ও বাড়ছে। এই দোষ তো তার নয়, বরং যারা তাকে বসিয়েছেন তাদের। তার দোষ হলো, অসুস্থ অবস্থায় দায়িত্ব নিয়ে জনগণের প্রত্যাশার পূরণ করতে না পারার ঘৃণা কুড়ানো!

তিনি লেখেন, তার (স্বাস্থ্য উপদেষ্টা) উচিত দায়িত্ব থেকে সরে গিয়ে বাকিটা জীবন চিন্তামুক্ত কাটানো। অন্যথায় এই দায়িত্বে থাকলে তিনি আরও অসুস্থ হয়ে পড়বেন। আমি তার সুস্থতা কামনা করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে তুলুন, আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

১০

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১১

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১২

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১৩

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১৪

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৫

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৬

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৭

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৯

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

২০
X