স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

৮১ ঘণ্টা পর শোকজের জবাব দিলেন নাজমুল

৮১ ঘণ্টা পর শোকজের জবাব দিলেন নাজমুল

বাংলাদের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে যেন হঠাৎ ঝড় বয়ে গেছে দেশের ক্রিকেটাঙ্গনে। তবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হচ্ছিল না বিসিবি। গত বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু তো জানিয়েই দেন যে, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও নাজমুলের কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর শোকজের জবাবের অপেক্ষায় ছিল বিসিবি। তবে মিলেছে প্রায় তিন দিন পর। বিসিবির বেঁধে দেওয়া নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেননি নাজমুল। তবে আজ রোববার (১৮ জানুয়ারি) ডিসিপ্লিনি কমিটির কাছে জবাব দিয়েছেন নাজমুল। এরপর চিঠি পড়ে বাকি সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবির একজন পরিচালক। তার মতে, এখন পরবর্তী পদক্ষেপ জানা যাবে সভাপতির (আমিনুল ইসলাম বুলবুল) সঙ্গে আলাপের পর। গত ১৪ জানুয়ারি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিসিবি থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক নাজমুল বলেছিলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। কারণ ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচসেরা হলেও পারফরম্যান্স অনুযায়ী (আলাদা ফি) পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওই টাকা ফেরত চাচ্ছি নাকি?’ মূলত, এই মন্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই নাজমুল ইসলামের পদত্যাগ চেয়ে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। পরদিন বিপিএল স্থগিত হয়। পরে রাতে বিসিবি ও কোয়াবের বৈঠক শেষে শর্তসাপেক্ষে ক্রিকেটাররা বিপিএলে খেলার ঘোষণা দেন। পরদিন সকালে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। তার প্রায় ৮১ ঘণ্টা পর আজ চিঠির জবাব পেয়েছে বিসিবি।

কালবেলা/জিএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১০

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৩

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৫

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৬

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৭

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৮

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

২০
X