স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ওপরে তুলেই নিচে নামিয়েন না, কাদের বললেন হৃদয়?

মিরিপুরে আজ সেঞ্চুরির পর হৃদয়ের উদযাপন। ছবি : সংগৃহীত
মিরিপুরে আজ সেঞ্চুরির পর হৃদয়ের উদযাপন। ছবি : সংগৃহীত

দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই মহাযজ্ঞের আগে ওপেনারদের নিয়ে চিন্তিত বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। কেননা, ফর্মে নেই তানজিদ হাসান তামিম, সাইফ হাসানরা। আর এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই চটে গেলেন তাওহীদ হৃদয়। রংপুর রাইডার্সের হয়ে ফর্মে থাকা এই ব্যাটারের দাবি, ক্রিকেটারদের উপরে তোলা এবং নিচে নামানোর কাজটা করেন সাংবাদিকরা, যা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

বিপিএলের চলমান আসরে ৩ নম্বর থেকে ওপেনিংয়ে উঠে দারুণ ব্যাট করছেন হৃদয়। চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৭২ রান। আজ রোববার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষেও ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রংপুর রাইডার্সের এই ব্যাটার। তার ব্যাটে দলও পেয়েছে দারুণ জয়। ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে হৃদয়ের প্রতি এক সাংবাদিকের প্রশ্ন ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি ওপেনাররা ২-৩ ম্যাচে রান না পায় সেক্ষেত্রে কি আমরা আপনাকে ওপেনিংয়ে দেখতে পারি কি না? এমন প্রশ্নের উত্তরে সাইফ-তানজিদদের হয়েই যেন ব্যাট ধরলেন হৃদয়।

এ প্রসঙ্গে হার্ড-হিটার এই ব্যাটার বলেন, ‘আমার মনে হয় যে আপনারা খুব তাড়াতাড়ি একজনরে খুব উপরে তোলেন আবার একজনকে তাড়াতাড়ি নিচে নামান। খেলোয়াড়দের পক্ষ থেকে আমি অনুরোধ করব- আপনারাও একটু ধৈর্য ধরেন। গত এক বছরে ওরা সবাই (ওপেনাররা) ভালো ব্যাট করেছে। শেষ কয়েকটা সিরিজও ভালো খেলেছে। তো কাকে রেখে কী…।’

এখানেই থামেননি হৃদয়। রংপুরের এই ব্যাটার আরও বলেন, ‘বিপিএল তো আপনি হিসেব (ফর্ম) করতে পারবেন না। আন্তর্জাতিক ক্রিকেট আলাদা, বিপিএলও আলাদা। দোয়া করেন যেন ওরা ভালো করে। সবাই যেন ভালো করে। তাহলে আপনার জন্যও ভালো, আমার জন্যও ভালো, দেশের জন্যও ভালো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১০

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১১

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১২

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৩

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৬

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৮

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৯

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

২০
X