বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ক্যানসারে আক্রান্ত খুবি শিক্ষার্থী মুজাহিদ বাঁচতে চায়

মুজাহিদুর রহমান। ছবি : সংগৃহীত
মুজাহিদুর রহমান। ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ১৭ ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুর রহমান। তিনি ওরাল ক্যানসার রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ে যাচ্ছেন।

সহপাঠী সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে মুজাহিদের মুখের তালুতে টিউমার ধরা পড়ে। বায়োপসি রিপোর্টে এটি ক্যানসার হিসেবে নিশ্চিত হয়। এর প্রেক্ষিতে গত বছরের ১৮ ফেব্রুয়ারি তার সার্জারি সম্পন্ন হয়।

পরবর্তীতে অপারেশনের পর যেন ক্যানসার ছড়িয়ে না পড়ে সেজন্য রাজধানীর ডেল্টা হসপিটালে তাকে দীর্ঘমেয়াদি রেডিওথেরাপি দেওয়া হয়। তিনি মোট ৩৫টি রেডিয়েশন ডোজ গ্রহণ করেন, যা ১১ মে শেষ হয়।

গত নভেম্বরে সার্জারি এবং রেডিওথেরাপির পর বর্তমানে তার মুখের তালুতে একটি বড় ক্ষত বা ছিদ্র তৈরি হয়েছে। এর ফলে তিনি স্বাভাবিকভাবে খাবার খেতে বা কথা বলতে পারছেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ক্ষত পূরণের জন্য তার দ্রুত সার্জারি করা প্রয়োজন। এটি একটি জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে তার চিকিৎসার জন্য আনুমানিক ৭ লাখ টাকার প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। এখন মুজাহিদ ও তার পরিবার আপনাদের সহায়তার অপেক্ষায়। তাকে বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি চিকিৎসার জন্য আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন তার সহপাঠীরা।

মুজাহিদের চিকিৎসার জন্য সহযোগিতা করতে চাইলে সরাসরি নিচের নম্বরে টাকা পাঠাতে পারেন ০১৭১১৯৭১৫৭৬ (বিকাশ, নগদ, রকেট)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X