কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘নতুন করে আবার ক্ষমতায় এলে কী মধু খাওয়াবে মানুষ বুঝে গেছে’

মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত
মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বিগত সময়গুলোতে দেশে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এরা নতুন করে আবার ক্ষমতায় এলে কী মধু খাওয়াবে বাংলাদেশের মানুষ বুঝে গেছে। এখন পরিবর্তন প্রয়োজন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাড্ডায় এক সমাবেশ এই এসব কথা বলেন তিনি।

রেজাউল করীম বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে নতুনভাবে একটি বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। সেই নতুন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে ক্ষমতায় এসে জনগণের হারানো আকাঙ্ক্ষা পূরণ করতে চায়।

তিনি বলেন, ৫ আগস্টের অভ্যুত্থানের পর যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তা এখন ইসলামের পক্ষের। বাংলাদেশে ইসলামের পক্ষে একটি জোয়ার তৈরি হয়েছে। এই উর্বর মাটিতে চাষাবাদের সময় এসেছে। দেশের মানুষ বুঝতে পেরেছে, আগের শক্তি আবার ক্ষমতায় এলে তারা যে ‘মধু’ পাবেন, তা কখনোই মানুষের কল্যাণে রূপান্তরিত হবে না।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার জোর দাবি জানান। পাশাপাশি তারা হুঁশিয়ারি দেন, অন্যথায় আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করা হবে।

এ সময় অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, সরকার লন্ডনে বৈঠক করে কেবলা ঘুরে গেছে। তারা চায় বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দিতে। জুলাইয়ে বিএনপি বলেছিল, এই আন্দোলনে তারা নেই, ছাত্ররাই আছে।

তিনি বলেন, বিএনপির উচিত ছিল রাষ্ট্র সংস্কার আদায় করা। বর্তমান সরকার তাদের কাছে রাষ্ট্রের চাবি-চেয়ার তুলে দিতে চায়। যদি এমন হয়, বর্তমান সরকারকেও চলে যেতে হবে। যেন তেন কোনো নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ফজলে বারী মাসউদ আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যে শতাংশ ভোট পাবেন, তার অনুপাতে প্রতিনিধিরা সংসদে যাবে। আপনারা যদি পিআর পছন্দ না করেন, সেটা ফ্যাসিস্ট মানসিকতার কারণে। ৩০ শতাংশ ভোট পেলেও ৩০ শতাংশ অংশই পাবেন, ৪০ শতাংশ পেলেও ১০০ শতাংশের স্বাদ পাবেন না। এই দেশে ৮০ শতাংশ মানুষ পিআর পদ্ধতি চায় বলেও দাবি করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১০

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১১

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১২

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৩

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৪

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৫

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৬

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৭

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৮

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৯

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

২০
X