কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ ১৫ বছরে অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা বানিয়েছে : মঈন খান

জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে কথা বলেন ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে কথা বলেন ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা

বিগত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, সম্প্রতি আপনারা দেখেছেন যে বিলেতে অত্যন্ত বিশ্ববিখ্যাত নামিদামি একটি পত্রিকা একটি রিপোর্ট করেছে এবং সেখানে তারা উল্লেখ করেছে যে, বিগত ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। ২৩৪ বিলিয়ন ইউএস ডলার একটা টাকা দুই টাকা না। বিলেতের ওই সাংবাদিক কিন্তু এই পাচারের ব্যাপারে শুধু বাংলাদেশকে দোষী করেননি, বিলেতকেও দোষী করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, এই যে ২৩৪ বিলিয়ন ডলার আমরা পত্রিকায় পড়েছি। এখন আসলে ২৩৪ বিলিয়ন ডলার বাংলাদেশের মানুষ যারা গ্রামগঞ্জে আছে তাকে কীভাবে বুঝাবেন? যদি আমি বলি যে, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ ২৩৪ বিলিয়ন ডলার পাচার করে নিয়ে গেছে, সে কি বলবে? এ অংকটা সে কি কিছু বুঝবে, কত টাকা? বাংলাদেশের যারা খেটে খাওয়া মানুষ তাদের উপলব্ধির জন্য আমি একটু সহজ বাংলায় বলি। তারা যে পরিমাণ টাকা লুটপাট করেছে বিগত ১৫ বছরে, এই টাকা দিয়ে ১০০টি পদ্মা ব্রিজ তৈরি করা যেত।

শহুরে জনগণের বোঝার জন্যে তিনি বলেন, যে ২৩৪ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে আওয়ামী লীগ, সেই টাকা বাংলাদেশের ৫ বছরের ৫টি বাজেটের সমতুল্য। এগুলো কার টাকা লোপাট করেছে? এই দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের টাকা, তাদের নিজের টাকা না।

গণতন্ত্রই আমাদের সর্বশেষ মুখ্য নয় উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রটাই কিন্তু আমাদের সর্বশেষ মুখ্য নয়। আমাদের মুখ্য হচ্ছে অন্য কিছু, যেটা গণতন্ত্রের মাধ্যমে আমরা অর্জন করতে পারি। অর্থাৎ, গণতন্ত্র হচ্ছে আমাদের মেকানিজম। সেই মেকানিজমের মধ্যদিয়ে আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের যে জীবনধারণ পদ্ধতি সেটাকে সুন্দর করে তুলতে চাই, সেটাই হচ্ছে আমাদের মুখ্য। আমরা একটি সমাজব্যবস্থা তৈরি করতে চাই যেখানে এদেশের কোটি কোটি মানুষ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় তারা এখানে বসবাস করবে।

জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদের সভাপতি এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তারা ব্যাংক-বীমা ও আর্থিক খাতে ফ্যাসিস্ট হাসিনার লুটপাটের ভয়াবহ চিত্র তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১০

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১১

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১২

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৩

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৪

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৫

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৬

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৭

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৮

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৯

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

২০
X