কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

তারুণ্যের সমাবেশের পর এবার আসছে 'তারুণ্যের রোডমার্চ'

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

দেশব্যাপী তারুণ্যের সমাবেশের পর আবার মাঠে নামছে বিএনপি'র তিন অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এবার ঢাকার বাইরে পাঁচ বিভাগে যৌথভাবে 'তারুণ্যের রোডমার্চ' করবে সংগঠন তিনটি।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে চলমান আন্দোলনে তরুণদের ব্যাপক হারে সম্পৃক্ত করতে এই উদ্যোগ নিয়েছে বিএনপি। এই রোডমার্চের একটি খসড়া তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত হবে। যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল সূত্রে এ তথ্য জানা গেছে।

খসড়া তালিকা অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারুণ্যের এই রোডমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা। ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর দশ মাইল হয়ে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী, ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া- হবিগঞ্জ- মৌলভীবাজার হয়ে সিলেট, ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে যশোর- নোয়াপাড়া হয়ে খুলনা এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা থেকে ফেনি-মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই রোডমার্চ হবে।

যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পর্যায়ের দুইজন নেতা কালবেলাকে বলেন, যারা নতুন ভোটার হয়েছে তারা বিগত দুটি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নতুন এই ভোটারদের ভোটের অধিকারের দাবিতে এর আগে আমরা ছয় বিভাগে তারুণ্যের সমাবেশ করেছি। সেসব সমাবেশে আমরা তরুণদের ব্যাপক সাড়া পেয়েছি। যা আমাদেরকে নতুন কর্মসূচি গ্রহণে উৎসাহিত করেছে। এবার আমরা একই দাবিতে ঢাকার বাইরে তারুণ্যের রোডমার্চ করার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে এই কর্মসূচির একটা খসড়া সিডিউল করা হয়েছে। দু-একদিনের মধ্যে বিএনপির তরফ থেকে তা চূড়ান্ত করা হবে।

এর আগে দেশের ছয় বিভাগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে 'দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ' অনুষ্ঠিত হয়। গত ১৪ জুন চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে ওই কর্মসূচি শুরু হয়। ২২ জুলাই ঢাকায় হয় সর্বশেষ তারুণ্যের সমাবেশ। ওই সমাবেশ থেকে একদফা দাবি আদায়ে ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১০

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১১

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১২

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৩

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৪

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৫

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৬

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৭

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৮

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৯

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

২০
X