কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

জাতীয়তাবাদী ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে : নীরব

মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি। ছবি : কালবেলা
মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেছেন, ‘আমাদের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে। দেশপ্রেমিক জনতা যদি ঐক্যবদ্ধ থাকে, কোনো ষড়যন্ত্রই আর টিকবে না।’

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পূর্ব রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে নীরব এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মপরিকল্পনা দেশের ভবিষ্যতের রূপরেখা। এই বার্তা প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে নীরব বলেন, ‘আপনারা মানুষের সঙ্গে বসুন, তাদের সমস্যার কথা শুনুন; তাদের বোঝান, কেন ধানের শীষে ভোট দেওয়া উচিত। ধানের শীষে ভোট দিলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে। যারা রাতের অন্ধকারে রাজনীতি করে, তারা নিজেদের স্বার্থে সেটা করে, জনগণের কল্যাণে নয়।’

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজিব ও থানা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান অপু। কর্মসূচিতে দল ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

কালবেলা/নূর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X