কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। ছবি: সংগৃহীত

ইসরায়েল বাহিনী কর্তৃক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবী ও সংসদ সদস্যদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

তিনি বলেন, গাজার অবরুদ্ধ ও যুদ্ধপীড়িত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিশ্বের ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিদের এই শান্তিপূর্ণ অভিযাত্রা ছিল মানবতার এক অনন্য দৃষ্টান্ত। কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় জাহাজগুলো জব্দ করে এবং নারী-পুরুষ নির্বিশেষে অধিকারকর্মীদের আটক করে আন্তর্জাতিক আইন, মানবতা ও নৈতিকতার চরম লঙ্ঘন করেছে।

শনিবার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা রাব্বানী বলেন, এই ঘটনা শুধু মানবাধিকারের উপরই নয়, বরং গোটা মানবসভ্যতার বিবেকের উপরও এক গভীর আঘাত। সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ শত শত মানবতার সৈনিককে বন্দি করার ঘটনা ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে স্থান পাবে।

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে দাবি করছি—ইসরায়েল অবিলম্বে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব আটক কর্মীকে নিঃশর্ত মুক্তি দিক এবং তাদের নিরাপদে নিজ নিজ দেশে ফিরিয়ে দিক। জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) যেন ইসরায়েলের এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। গাজার উপর আরোপিত অবৈধ নৌ ও স্থল অবরোধ অবিলম্বে প্রত্যাহার করা হোক, যাতে সেখানে মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হয়। মুসলিম বিশ্ব, বিশেষত ওআইসি (OIC) এবং মানবাধিকারপন্থী রাষ্ট্রগুলো যেন ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের এই রাষ্ট্রীয় সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে।

সবশেষে মাওলানা রাব্বানী বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সাহসী কর্মীদের প্রতি আমরা গভীর সংহতি প্রকাশ করছি এবং গাজার নিপীড়িত জনগণের পাশে অবিচলভাবে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। ইসরায়েলের এই আগ্রাসন মানবতার বিরুদ্ধে যুদ্ধ—এবং মানবতার জয় অবশ্যম্ভাবী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X