শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শোডাউন করেছেন। ছবি : কালবেলা
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শোডাউন করেছেন। ছবি : কালবেলা

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহিউদ্দীন রাব্বানী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শোডাউন করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৮টায় সাভার মডেল মসজিদের সামনে থেকে রিক্সা প্রতীক নিয়ে এই শোডাউন শুরু হয়। শোডাউনটি সাভারের ব্যাংকটাউন হয়ে পৌরসভা, নবীনগর ও নয়ারহাট অতিক্রম করে বাইপাইল, বলিভদ্র ও চারাবাগে যায়। এরপর আকরাইন ও পাকিজা মসজিদ এলাকা হয়ে শোভাযাত্রা আবার সাভার মডেল মসজিদের সামনে এসে শেষ হয়।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন সমস্যা সমাধানে তার অঙ্গীকার তুলে ধরেন। তিনি শোডাউনে অংশ নিয়ে শোডাউনে অংশ নিয়ে বলেন, সাভার–আশুলিয়াকে মাদকমুক্ত, দখলমুক্ত, শ্রমিকবান্ধব ও উন্নত এলাকায় রূপান্তর করাই তার দলের লক্ষ্য। এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী যুব ক্লাব গঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পাঞ্চলে নিয়মিত সচেতনতা কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

মাওলানা রাব্বানী আরও বলেন, দেশের বৃহত্তম শিল্পাঞ্চল সাভার–আশুলিয়ার শ্রমিকদের যাতায়াত, বাসস্থান ও নিরাপত্তা উন্নয়ন করা হবে। নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু এবং নিয়মিত স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের প্রতিশ্রুতিও দেন তিনি। এলাকায় জমি দখল, সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো–টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন, ভুক্তভোগীদের জন্য গোপন অভিযোগ সেল চালু করা হবে যাতে তারা নির্বিঘ্নে অভিযোগ জানাতে পারেন।

রিক্সা মার্কার এই প্রর্থী বলেন, রাস্তাঘাট, ড্রেনেজ ও আলোকায়ন ব্যবস্থার উন্নয়ন, নতুন সড়ক নির্মাণ এবং আধুনিক সিগনালিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। স্কুল–মাদরাসা উন্নয়ন তহবিল গঠন, শক্তিশালী কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা এবং প্রতিটি এলাকায় নিরাপদ খেলার মাঠ নির্মাণ তার অঙ্গীকারের অংশ। মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত, শ্রমিকবান্ধব ও আধুনিক সাভার–আশুলিয়া গড়াই আমার লক্ষ্য।

গণসংযোগ ও শোডাউন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা জেলা উত্তরের সেক্রেটারী মাওলানা ফারুক হোসাইন, মাওলানা ইব্রাহীম, মাওলানা খন্দকার কাউসার, মাওলানা সুলতান মাহমুদ, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মাওলানা মুহিউদ্দীন, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আফসার মাহমুদসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১০

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১১

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১২

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৩

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৪

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৫

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৬

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৭

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৮

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৯

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

২০
X