কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে বৈঠকে বসেছেন তুরস্ক প্রজাতন্ত্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি। ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে বৈঠকে বসেছেন তুরস্ক প্রজাতন্ত্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি। ছবি : সংগৃহীত

ঢাকায় সফররত তুরস্ক প্রজাতন্ত্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

সোমবার (০৬ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। সাক্ষাতে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত রয়েছেন।

তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রয়েছেন।

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফররত প্রতিনিধি দলের আরও দুই সদস্যও বৈঠকে যোগ দেন।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১০

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১১

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১২

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৩

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৪

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৬

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৭

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৮

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৯

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

২০
X