কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে গভীর রাতে স্বামীর কবর জিয়ারত করতে যান খালেদা জিয়া

গাড়িতে বসে মোনাজাত করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
গাড়িতে বসে মোনাজাত করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে বুধবার (৮ অক্টোবর) রাত ১১টায় সমাধিস্থলে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হঠাৎ এই সময়ে কেন গিয়েছেন, এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘এটা একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক কর্মসূচি। উনি (খালেদা জিয়া) তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নিয়েছেন, কাউকে জানাতে চাননি। তার পরও আমাদের যেসব নেতাকর্মী খবর পেয়েছেন তারা অনেকেই এসেছেন।’

রাতে আসার কারণ জানিয়ে তিনি বলেন, ‘যাতে দেশের মানুষের কষ্ট না হয়, রাস্তায় চলাচলকারী মানুষের কষ্ট না হয় সেজন্য তিনি গভীর রাতকে বেছে নিয়েছেন। উনার কারণে মানুষের কষ্ট হোক, সেটা উনি চান না।’

ডা. জাহিদ আরও বলেন, ‘বেগম জিয়া সেখানে কোরআন তিলাওয়াত করেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন, দরুদ পড়েছেন, ফাতিহা পাঠ করেছেন।’

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে স্বামীর সমাধিস্থলে এসেছিলেন বেগম খালেদা জিয়া। এরপর এটাই প্রথম তার সেখানে যাওয়া।

কালবেলা/নূর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১০

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১১

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১২

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৩

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৬

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৮

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৯

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

২০
X