কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ এএম
অনলাইন সংস্করণ

দুই খুদে ফুটবলারের পাশে বিএনপি

দুই প্রতিভাবান খুদে ফুটবলার মোজাম্মেল ও ইয়াসমিনের সঙ্গে দেখা করেন আমিনুল হক। ছবি : কালবেলা
দুই প্রতিভাবান খুদে ফুটবলার মোজাম্মেল ও ইয়াসমিনের সঙ্গে দেখা করেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের সার্বিক সংস্কারে খেলাধুলাকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন।

তিনি বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত দেড় বছরে বিএনপি সারা দেশে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে জিয়া ফুটবল টুর্নামেন্ট, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করার কাজ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর ইউনিয়নের জয়নগর গ্রামে দুই প্রতিভাবান খুদে ফুটবলার মোজাম্মেল ও ইয়াসমিনের গ্রামের বাড়িতে গিয়ে আমিনুল হক এসব কথা বলেন। এ সময় তিনি দুই ক্ষুদে ফুটবলারের হাতে ফুটবল জার্সি, বুটসহ খেলার সামগ্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।

আমিনুল হক বলেন, তাদের লেখাপড়া ও খেলাধুলায় অগ্রযাত্রার সার্বিক দায়িত্ব বিএনপি গ্রহণ করেছে। পাশাপাশি তাদের জন্য মাসিক আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, আশির দশকে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি যেমন সাংস্কৃতিক অঙ্গনে অসংখ্য প্রতিভার জন্ম দিয়েছিল, তেমনি আমরা খেলাধুলার ক্ষেত্রে ‘নতুন কুড়ি স্পোর্টস’ নামে একটি নতুন কর্মসূচি চালুর চিন্তা করছি। বিএনপি ক্ষমতায় গেলে দেশব্যাপি প্রতিভা অন্বেষণের মাধ্যমে খেলাধুলায় প্রতিভাবান তরুণদের দায়িত্ব গ্রহণ করে তাদের বিকাশে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, মো. আখতার হোসেন,গাজী রেজাউনুল হোসেন রিয়াজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তারা খুদে ফুটবলার মোজাম্মেল ও ইয়াসমিনকে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা প্রকাশ করেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১০

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১১

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১২

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৩

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৪

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৫

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৬

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৯

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

২০
X