কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০১:২০ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০১:২১ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হচ্ছে : মিডিয়া সেল 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সাংবাদিকের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় সোশাল মিডিয়াসহ বিভিন্ন প্রচার মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির মিডিয়া সেল।

রোববার (১৯ অক্টোবর) রাতে নিজেদের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বিএনপির মিডিয়া সেল জানায়, রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জাহিদুল ইসলামের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনা সম্পর্কে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা প্রদান করে ইতোমধ্যেই বিবৃতি প্রদান করেছেন। এরপরও সোশাল মিডিয়াসহ বিভিন্ন প্রচার মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে।

এতে বলা হয়, এই বিষয়ে দলের অবস্থান সুস্পষ্ট- রাজনৈতিক দলের সঙ্গে সংবাদ জগত, সাংবাদিক ও মিডিয়ার সম্পর্ক অবিচ্ছেদ্য, মতাদর্শগত বিভেদের ঊর্ধ্বে এই সম্পর্ক বিশ্বাস ও পারস্পরিক আস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত। বিএনপি এই সম্পর্কের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উত্তরণের সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিকদের অবদানের প্রতি বিএনপি সর্বোচ্চ শ্রদ্ধাশীল।

পোস্টে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশের সঙ্গে সঙ্গে তদন্ত ও শাস্তির ব্যাপারে কোনো প্রকার বিলম্ব বা শিথিলতা প্রদর্শন না করার নিশ্চয়তা প্রদান করেছেন। অপ্রীতিকর এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধ ও তার মাত্রা নির্ধারণ করে আগামীকালের মধ্যে শাস্তি নিশ্চিত করা হবে।

বিএনপির মিডিয়া সেল আরও জানায়, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকসহ সকল মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতের সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। বৈধ পাশ ও পরিচয়পত্র ছাড়া অননুমোদিত প্রবেশ নিষিদ্ধ করা হবে। পরিস্থিতির সুযোগ নিয়ে যে কোনো প্রকার অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X