কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে যা বললেন নাহিদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে তিনটি আসন থেকে লড়বেন যেসব আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো প্রার্থী নাও দিতে পারে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

৩০০ আসনেই এনসিপির প্রার্থী দেওয়া বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করব।

কবে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে এ বিষয়ে দলটির আহ্বায়ক বলেন, ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।

বেগম খালেদা জিয়া যে তিনটি আসন থেকে লড়বেন যেসব আসনে প্রার্থী দেওয়া বিষয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ যারা ফ্যাসিবাদবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন উনাদের সম্মানে হয়তো আমরা সেসব এলাকায় প্রার্থী দেব না। এ ছাড়া সর্বাধিক আসনে আমরা প্রার্থী ঘোষণা করব।

এর আগে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে প্রার্থী ঘোষণা দেওয়া বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বেগম খালেদা জিয়ার বিপক্ষে প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি। এ বিষয়ে দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ‘আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম, বেগম খালেদা জিয়ার সম্মানার্থে তিনি যে আসনগুলোতে নির্বাচন করবেন, সেগুলোতে আমরা প্রার্থী দেব না। তবে আমরা এই সিদ্ধান্তটি এখনো অফিসিয়ালি ঘোষণা করিনি। কিন্তু এর মধ্যেই আজকে নাসীরুদ্দীন পাটওয়ারী একটি বক্তব্যে বিষয়টি ঘোষণা করেছেন। আগামী সপ্তাহে আমরা এটি অফিসিয়ালি ঘোষণা করতে পারি।’ তিনি বলেন, বেগম খালেদা জিয়া সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ছিলেন এবং তিনি কখনোই কোনো ধরনের আপস করেননি। এই জন্য তাকে অনেক অত্যাচার ও নিপীড়ন সহ্য করতে হয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও যাত্রাকে আমরা সম্মান করি। সেই সম্মানে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বেগম খালেদা জিয়া যে তিনটি আসনে নির্বাচন করবেন, সেগুলোতে আমরা প্রার্থী দেব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X