সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না : ডা. শফিকুর রহমান

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না। তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। এ ছাড়া, পিআর পদ্ধতিতে নির্বাচন নিজেদের শ্রেষ্ঠ দাবি, তাই পিআর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দেবে বলে বিশ্বাস করি।

বিদেশ সফর নিয়ে জামায়াতের আমির বলেন, বিদেশে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এ জাতির কাছে। তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এ জাতির কাছে তাদের পাওয়ার কিছু নেই। তারা একটু সম্মান চান। প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনো পেরে উঠছি না।

শফিকুর রহমান তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে এসেছেন। নিজ জন্মভূমি সিলেট আগমন উপলক্ষে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হোন জামায়াতে ইসলামীর আমির।

সিলেটে পৌঁছার পর তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১০

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১১

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১২

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৩

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৪

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৫

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৬

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৭

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৮

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৯

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

২০
X