কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল এনসিপির প্রার্থী তালিকা প্রকাশের তারিখ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি করা হবে।

এদিকে মনোনয়ন আবেদন প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে ১৫ তারিখ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এনসিপি। ফরমের মূল্য ন্যূনতম ১০ হাজার টাকা ও জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য ২ হাজার টাকা।’

আগামী নির্বাচনে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘জুলাই সনদ, সংস্কার বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি অথবা জামায়াত যেই থাকে, তবে সেই যেকোনো একটি দলের সঙ্গে জোট হতে পারে।’ জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে ৯ দলীয় রাজনীতিক জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান দলের শীর্ষ এই নেতা।

নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা জানান, প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবে।অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন।

এ ছাড়া দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১০

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১১

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১২

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৩

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৪

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৬

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৭

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৮

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৯

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

২০
X