কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১২:২৮ এএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার ভাষণে অনৈক্য আরও তীব্র হলো : রুহিন হোসেন প্রিন্স

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। পুরোনো ছবি
সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। পুরোনো ছবি

গণভোট এবং জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য ছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে সেটাকেই আরও তীব্র করে তোলা হলো বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ভাষণের পর এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

প্রিন্স কালবেলাকে বলেন, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এখন উনি এটা কীসের, কোন আইনের ভিত্তিতে করেছেন- এটা কিছুটা প্রশ্নের জন্ম দিয়েছে। এ ব্যাপারে বিচার বিভাগ হয়তোবা যথাযথভাবে বলতে পারবে।

তিনি বলেন, গণভোট এবং সনদ নিয়ে যে ঐক্য গড়ে ওঠেনি, প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে সেই ঐক্য সূচিত হবে বলে একটা ধারণা ছিল। কিন্তু আমি দেখলাম- যে অনৈক্যটা ছিল, সেটাকেই আরও তীব্র করে তোলা হলো। তার অন্যতম কারণ, আমরা আগেই বলেছিলাম যে- এখন গণভোটটা অপ্রয়োজনীয়। গণভোট দরকার হবে সংসদ নির্বাচনের পরে, যদি আমরা সংবিধানের মৌলিক পরিবর্তন করি। হ্যাঁ, কিছু করতেই হবে। তখন গণভোট। কিন্তু সেটা না করে উনি গণভোটের বিষয়টা এখানে ঘোষণা করলেন একই দিনে, যেটাতে সবাই ঐকমত্য না।

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক বলেন, প্রধান উপদেষ্টা এখানে উচ্চকক্ষ এবং পিআরের কথা বলেছেন। এ বিষয়েও কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নেই। আর আমরা তো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এটা মনে করেছি, বাংলাদেশে উচ্চকক্ষ অপ্রয়োজনীয় এবং এটা হচ্ছে গরিবের হাতি দেখার মতো। সুতরাং এই ব্যাপারেও যেখানে কোনো ঐক্য নেই, উনি সেটা জোর করে চাপিয়ে দিলেন। তাছাড়া সনদের ৩০টা বিষয়ের কথা বলা হলো। এই ৩০টা কোনটা? কোন ৩০টা বিষয়ে ঐকমত্য এবং কে এটা নির্ধারণ করবে- এ ব্যাপারে অসস্বচ্ছতা রয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X