কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ ককটেল কেনার টাকা কোথায় পাচ্ছে জানালেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

বিভিন্ন ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ব্যবহার করে আওয়ামী লীগ নাশকতার উদ্দেশ্যে ককটেল সংগ্রহ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে যারা বিভিন্ন অপরাধে যুক্ত ছিল—তারাই এখন লজ্জাহীনভাবে বাসে অগ্নিসংযোগ করছে। পদ্মা সেতু ও মেট্রোরেলের প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থসহ বিভিন্ন ব্যাংক লুটের টাকা নাশকতার কাজে ব্যয় হচ্ছে।

তিনি দাবি করেন, আগুন সন্ত্রাসের সঙ্গে বিএনপি বা গণতন্ত্রকামী মানুষের কোনো সম্পর্ক নেই; কারা এসব ঘটাচ্ছে তার নমুনা এখন স্পষ্ট।

শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায় বিএনপি উল্লেখ করে রিজভী বলেন, এমন পরিবেশ দরকার যেখানে সব রাজনৈতিক দল স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারবে এবং ভোট হবে অবাধ, সুষ্ঠু ও সকলের অংশগ্রহণে।

শেখ হাসিনার ‘অপরাধের’ যথাযথ বিচার হলে তা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, আগের সরকারের মতো গণমাধ্যম নিয়ন্ত্রণ বা নির্দেশিত আদালত এখন আর চলবে না—এটাই জনগণের প্রত্যাশা।

ভারতে অবস্থান করে শেখ হাসিনার ‘নির্দেশনা দেওয়া’ আইনসংগত নয় উল্লেখ করে রিজভী প্রশ্ন করেন—ভারত কেন এসব সুযোগ দিচ্ছে? তার মতে, একজন ‘অপরাধীকে আশ্রয়’ দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার পথ তৈরি করছে, যা জনগণ ভালোভাবে গ্রহণ করছে না।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা বা কোনো অনুষ্ঠান না করার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করলে সেই ব্যয় চাঁদা হিসেবে দান করতে হবে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১০

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১১

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১২

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৩

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৪

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৫

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৬

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৭

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৯

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০
X