কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে প্রতিশ্রুতি আমিনুল হকের

বক্তব্য রাখেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে বিএনপি রাজনীতিতে ‘গুণগত পরিবর্তন’ শুরু করেছে।

তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের শিক্ষা ও রাজনৈতিক সংস্কৃতিতে ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তনের ধারা শুরু করেছেন। আমরা চাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলুক, সেখানে যেন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীর ইসলামিয়া হাইস্কুলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতীতের প্রেক্ষাপট তুলে ধরে আমিনুল হক বলেন, গত ১৭ বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা স্কুলের যে কোনো অনুষ্ঠানে এসে মঞ্চের চেয়ার দখল করে বসে থাকতেন। প্রধান শিক্ষক পর্যন্ত অনেক সময় বসার সুযোগ পেতেন না। আমরা সেই রাজনীতি আর করতে চাই না। শিক্ষক-শিক্ষিকাদের আমরা সর্বোচ্চ সম্মান দিচ্ছি এবং ভবিষ্যতেও দেব।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং শিক্ষক-শিক্ষিকাদের মর্যাদা আরও বাড়ানো হবে।

তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, আগামীর শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে আরও গুণগত পরিবর্তন আসছে। শিক্ষক-শিক্ষিকারা যেন গর্ব ও উৎসাহ নিয়ে এই পেশায় থাকতে পারেন—এটাই আমাদের লক্ষ্য।

গত ১৫ বছরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন দাবি করে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ যেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—আমরা সেটিই চাই। সকালে ঘুম থেকে উঠে, ফ্রেশ হয়ে, নাস্তা খেয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

শিক্ষার সুযোগ সবার জন্য নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। অর্থের অভাবে কোনো সন্তান যাতে শিক্ষার মান থেকে বঞ্চিত না হয়—আমরা সে বিষয়ে নজর রাখছি বলেন আমিনুল হক।

বিএনপি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন এবং নাগরিক সমস্যাগুলোর সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি। ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হতে পারলে এলাকার সব সমস্যার সমাধান হবে বলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X