কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর পেতে যাচ্ছেন তারেক রহমান

প্রস্তাবিত ‘প্রজাপতি’ প্রতীক হাতে দলের সদস্য সচিব তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রস্তাবিত ‘প্রজাপতি’ প্রতীক হাতে দলের সদস্য সচিব তারেক রহমান। ছবি : সংগৃহীত

দলের নিবন্ধনের দাবিতে সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে অনশনে বসেছিলেন আম জমতার দলের সদস্য সচিব তারেক রহমান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি ভবনের সামনে তারেক রহমান সাংবাদিকদের জানিয়েছেন, তাদের দলটি নিবন্ধন পেতে যাচ্ছে বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে।

তিনি জানান, আমজনতার দল নিবন্ধ পেতে যাচ্ছে, এমন খবর দেখার পর নির্বাচন কমিশনে আসেন তিনি। এরপর কমিশনের সিনিয়র সচিব তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারেক রহমান আরও জানান, তারা দলের প্রতীক হিসেবে ‘প্রজাপতি’ মার্কা চেয়েছেন।

নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ায় গত ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সামনে অনশনে বসেন তারেক রহমান। পরে ৯ নভেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের আশ্বাসে তিনি অনশন ভাঙেন।

এদিকে নিবন্ধন পেতে যাওয়া আরেকটি দল হলো ‘জনতার দল’। এই দলের চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল ও মহাসচিব মো. আযম খান।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয়। পুনঃতদন্তে আমজনতার দল ও জনতার দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায় কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, দল দুটির বিষয়ে কারো আপত্তি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামীকাল (শুক্রবার) পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১০

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১১

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১২

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৩

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৪

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৫

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৭

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৮

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৯

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

২০
X