কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আগামী তিন মাস তিনি এই দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে রাজধানীর তোপখানা রোড়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় সাইফুল হককে এই দায়িত্ব প্রদান করা হয়।

সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিশেষভাবে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া আগামী জাতীয় নির্বাচনে মঞ্চের প্রার্থিতা চূড়ান্ত করার ব্যাপারেও জোর দেওয়া হয় সভায়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদূর রহমান মান্নার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কে এম জাবের মিয়া, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিম প্রমুখ।

এ দিকে এই বৈঠকের আগে সেখানে গণতন্ত্র মঞ্চের সাথে গণফোরামের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে নেতারা আলোচনা করেন। বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়েও তারা কথা বলেন।

এ বৈঠকে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈঠকে গণফোরামের গণতন্ত্র মঞ্চভুক্ত হওয়া নিয়ে আলোচনা হয়েছে। ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চ থেকে সম্প্রতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বের হয়ে গেছে। দলটির সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম জোটের সর্বশেষ সমন্বয়ক ছিলেন। বিএনপির নেতৃত্বাধীন বিগত ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র জোট গণতন্ত্র মঞ্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১০

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১১

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১২

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৩

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৪

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৫

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৬

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৭

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৮

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৯

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

২০
X