ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচার চালানোর অভিযোগে বাংলাদেশ টাইমস নামের একটি সংবাদ পোর্টালের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ও বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ মায়েদ।

শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় তারা শাহবাগ থানায় জিডি করেন। এই জিডির বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর নিশ্চিত করেছেন।

জিডি করার পর আবিদুল ইসলাম খান সাংবাদিকদের জানান, ডাকসু নির্বাচন থেকে এ পর্যন্ত আমাদের সঙ্গে কত স্তরের নোংরামি করা হয়েছে। আমরা এতদিন ধৈর্যের পরিচয় দিয়েছি। বাকস্বাধীনতার ব্যাপারে আমরা আপসহীন ছিলাম, সমালোচকদেরও সমালোচনা করার সুযোগ দিয়েছি। কিন্তু যে কথা আমি ও মায়েদ বলিনি, তা আমাদের নামে চালিয়ে দেওয়ায় আমার ও সংগঠনের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

তিনি বলেন, আমি যখন এর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিই, তখন অনেকে বাংলাদেশ টাইমস-এর বিরুদ্ধে মামলা করার কথা বলেন। তবে আমাদের ও সংগঠনের নিরাপত্তার স্বার্থে আমরা মামলা না করে সাধারণ ডায়েরি করছি।

এ বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ বলেন, স্বীকৃতি নিউজ পোর্টাল বাংলাদেশ টাইমস উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আবিদ ভাই ও আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করেছে। এই ধরনের আচরণ তাদের এবারই প্রথম নয়। ডাকসুর সময় থেকে বাংলাদেশ টাইমসের রিপোর্টার এউ ধরনের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X