কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাস-চাঁদাবাজ মাদকের সাথে কোনো আপোষ নেই : মির্জা আব্বাস

রাজধানীর মালিবাগে মতবিনিময় এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : কালবেলা
রাজধানীর মালিবাগে মতবিনিময় এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : কালবেলা

সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের সঙ্গে কোনো আপোষ নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘মাদকসেবীর সংখ্যা বেড়েছে। আজকে খেলার মাঠ, বিনোদনের জায়গা ও মুরুব্বিদের সময় কাটানোর জন্য কোনো ক্লাব নেই। আওয়ামী লীগ খেলার জায়গায়সহ সবকিছু দখলে নিয়ে দালান বানিয়ে ফেলেছে। আমি নির্বাচিত হলে এগুলো মুক্ত করব। এসব ক্ষোভ থেকেও বলছি।’

রোববার (০৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগ আবুজর গিফারী কলেজ কনফারেন্স রুমে ১২নং ওয়ার্ডের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং এলাকার মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস আরও বলেন, ‘আমি যেখানে মাঠ ও বিনোদনের জায়গা দিয়েছিলাম সেগুলোও সব দখলে নিয়েছে এ আওয়ামী লীগ। আসল কারণটা হচ্ছে যারা এ এলাকার নন, তাদের তো এ এলাকার প্রতি মায়া থাকবে না। ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেইনি। ভোটের পর অনেককে খুঁজে পাওয়া যায় না। আমার সে সুযোগ নেই। আমি এলাকারই সন্তান।’

তিনি বলেন, ‘আজকে ১৭ বছর পর এ কলেজে আসলাম। আসার সময় দেখলাম অনেক কিছুই লন্ডভন্ড করে দিয়েছে। শেষ করে দিয়েছে। দখল করা হয়েছে বিভিন্ন স্থাপনা। এ এলাকায় আগে মাদক ছিল না। মাদক সিন্ডিকেট অনেক বড়। তবুও তা নির্মূল করতে হবে। এতে এলাকাবাসী আমাকে সহযোগিতা করবেন। একজন মাদকসেবী শুধু পরিবারের নয়, সমাজের সমস্যা। আপনাদের যে কোনো সমস্যায় আমাকে কল দেবেন, কথা দিচ্ছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব। মনে রাখতে হবে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সাথে কোনো আপোষ নেই।’

তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগরকে জলাবদ্ধতা মুক্ত করতে খাল দখল মুক্ত করতে হবে। বিভিন্ন জলাশয় আজ দখল হয়ে গেছে। ময়লা পানি বের হবার জায়গা বন্ধ হয়ে গেছে। এগুলোকে মুক্ত করতে হবে।’

সাবেক কমিশনার সাজ্জাদ জহিরের সভাপতিত্বে ও মহানগর দক্ষিণ বিএনপি নেতা ফজলে রুবায়েত পাপ্পুর সঞ্চালনায় এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X