দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চিরকুটসহ রেখে যাওয়া সেই নবজাতক পেল বাবা-মা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়ে যাওয়া শিশুটিকে নিঃসন্তান এক দম্পতির কাছে অনুষ্ঠানিকভাবে হস্তান্তর। ছবি : কালবেলা
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়ে যাওয়া শিশুটিকে নিঃসন্তান এক দম্পতির কাছে অনুষ্ঠানিকভাবে হস্তান্তর। ছবি : কালবেলা

আমি এক হতভাগী, বাচ্চাটাকে কেউ নিয়ে যাবেন, নবজাতকের পাশে চিরকুট ও ওষুধ রেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দিয়ে যাওয়া শিশুটিকে নিঃসন্তান এক দম্পতির কাছে অনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

শিশুটির ঠিকানা হয়েছে নওগাঁ উপজেলার এনায়েতপুর (শান্তাহার) এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়ে যাওয়ার এক মাস পর রোববার (০৭ ডিসেম্বর) শিশুটিকে হস্তান্তর করা হলো।

এর আগে গত ৬ নভেম্বর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এই নবজাতককে ভর্তি করেন নানা-নানি পরিচয় দেওয়া এক দম্পতি।

শিশুটিকে ওই দম্পতির কোলে তুলে দেওয়ার আগে সার্বিক বিষয় তুলে ধরে শিশুটির চিকিৎসার দায়িত্বে থাকা শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, গত ৬ নভেম্বর একজন মহিলা বাজারের ব্যাগে নবজাতক শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসে। এক পর্যায়ে শিশুটির মাকে ডেকে আনার কথা বলে মহিলাটি পালিয়ে যায়। পরে আমরা নবজাতক শিশুর সঙ্গে একটি চিরকুট পাই। তাতে লেখা রয়েছে- শিশুটি মুসলিম। বিশেষ কারণে ফেলে গেলাম। কাউকে লালন-পালন করতে দেবেন মানুষ করার জন্য।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অরবিন্দ শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে সুচিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতাল থেকে অনুরোধ করে পত্র দেওয়া হয়। পরে তারা শিশুটিকে সুস্থ করে তোলে। তারই প্রেক্ষিতে গত ১১ নভেম্বর উপজলা শিশু কল্যাণ বোর্ডের সভায় শিশুটিকে লালনপালন ও পরিচর্যাকারীর জন্য ঘোষণা দিলে ১৫টি আবেদন পড়ে। আবেদনগুলো যাচাই-বাছাই করে নওগাঁ উপজেলার এনায়েতপুর (শান্তাহার) এলাকার এক নিঃসন্তান দম্পতিকে হস্তান্তর করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন বলেন, শিশুটিকে লালন-পালন এবং চিকিৎসা প্রদানের জন্য অরবিন্দ শিশু হাসপাতাল যে অবদান রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই এই শিশুটি একদিন আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির নিবেদিতপ্রাণ হবে।

তিনি বলেন, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিঃসন্তান দম্পতির কাছে অনুষ্ঠানেকভাবে শিশুটিকে হস্তান্তর করা হলো।

হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব গোলাম আজম ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম, অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুস সামাদ, সহসভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামীম কবিরসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X