কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২১ এএম
অনলাইন সংস্করণ

‘যেন-তেন নির্বাচন হলে বর্তমান প্রজন্ম সেটা গ্রহণ করবে না’

বিজয় দিবস উপলক্ষে জনতা পার্টি কার্যালয়ে আলোচনা সভা। ছবি : কালবেলা
বিজয় দিবস উপলক্ষে জনতা পার্টি কার্যালয়ে আলোচনা সভা। ছবি : কালবেলা

জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন বলেছেন, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করেই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে এবং গণতন্ত্রবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আপসহীন অবস্থান নিতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এটাই বর্তমান প্রজন্মের আকাঙ্ক্ষা। অতীতের মত যেন-তেন নির্বাচন হলে বর্তমান প্রজন্ম সেটা গ্রহণ করবে না।

সোমবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জনতা পার্টি বাংলাদেশের উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মূখ্য সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।

ভারপ্রাপ্ত মহাসচিব মো: আসাদুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা একই সূত্রে গাঁথা—জনগণের মুক্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা ও শোষণমুক্ত রাষ্ট্র গঠন।

তিনি বলেন, যেমনি মুক্তিযুদ্ধে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, তেমনি জুলাই গণঅভ্যুত্থান জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের সংগ্রামকে নতুন মাত্রা দিয়েছে।

সভায় মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জুলাই গণঅভ্যুত্থানে মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা শাহ মোহাম্মদ আবু জাফর, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, এবিএম ওয়ালিউর রহমান খান, মোঃ আব্দুল্লাহ, এমএ ইউসুফ, যুগ্ম মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা, শিউলি সুলতানা রুবি, ইকবাল কবীর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১০

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১১

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১২

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৩

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৪

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৬

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৭

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৮

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৯

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

২০
X