মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে ভয়াবহ নির্যাতনের শিকার গৃহবধূ, দেশে ফেরার আকুতি

মাধবপুর উপজেলার এক গৃহবধূ সৌদি আরবে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরার আকুতি জানিয়েছেন।
মাধবপুর উপজেলার এক গৃহবধূ সৌদি আরবে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরার আকুতি জানিয়েছেন।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক গৃহবধূ সৌদি আরবে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরার আকুতি জানিয়েছেন। ভুক্তভোগী নারী উপজেলার চৌমুনি ইউনিয়নের কমলপুর গ্রামের কোনাবাড়ী এলাকার বাসিন্দা।

আর্থিক সচ্ছলতার খোঁজে গিয়ে পারিবারিক অভাব-অনটন দূর করতে ঢাকার একটি রিক্রুটিং এজেন্সি ও স্থানীয় দালালের মাধ্যমে গৃহকর্মীর ভিসায় সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন ওই নারী। কিন্তু সেখানে যাওয়ার পর থেকেই তার জীবনে নেমে আসে চরম দুর্ভোগ।

এক অডিও বার্তায় নিজের করুণ পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি জানান, এক মাস ধরে তাকে অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। ঠিকমতো খাবার, চিকিৎসা বা প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে না।

ভুক্তভোগী নারী বলেন, আমাকে যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

অভিযোগ উঠেছে, ঢাকার বনানীতে অবস্থিত ‘আবির ব্রাদার্স’ নামক রিক্রুটিং এজেন্সি এবং মাধবপুরের হরিনখোলা গ্রামের দালাল জহির মিয়ার মাধ্যমে ওই নারীকে রিয়াদে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঠানোর সময় দালাল জহির মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছে। এখন ওই নারীকে দেশে ফিরিয়ে আনার বিনিময়ে সে উল্টো পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ব্ল্যাকমেইল করছে।

প্রাথমিক নির্যাতনের পর ভুক্তভোগী নারীকে রিয়াদের একটি বাসায় কাজে দেওয়া হয়েছিল। নির্যাতনের বিষয়টি জানাজানি হলে বর্তমানে তিনি সৌদি সরকারের তত্ত্বাবধানে একটি সেইফ হাউজে রয়েছেন। তবে অভিযোগ উঠেছে, সেখানেও গত এক সপ্তাহ ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।

ভুক্তভোগী নারীর স্বামী বলেন, অভাবের তাড়নায় দালালের কথায় বিশ্বাস করে স্ত্রীকে বিদেশ পাঠিয়েছিলাম। আমাদের তিনটি ছোট সন্তান রয়েছে। এখন আমার স্ত্রী মহাবিপদে। সরকারের কাছে অনুরোধ, আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।

এ বিষয়ে অভিযুক্ত এজেন্সি ‘আবির ব্রাদার্স’-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সাড়া দেয়নি।

অন্যদিকে দালাল জহির মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, সে ভালো না লাগার কারণে দেশে আসতে চাচ্ছে। এতে আমার কোনো দোষ নেই। যদি কিছু হয়ে থাকে, সেটা এজেন্সির দোষ। অ্যামবেসির লোকদেরই তার খোঁজ রাখা উচিত।

এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক মো. নবীর হোসেন বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X