রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশপ্রেমী জাতীয়তাবাদী শক্তির আদর্শ ছিলেন বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে লিটন এ মন্তব্য করেন।

তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে আপসহীন মানবতার এক ইতিহাস। যিনি স্বামী-সন্তান, ঘর-বাড়ি সব হারিয়ে জনগণকে ছায়ার আঁচলে জড়িয়ে রেখেছিলেন। তিনি জনগণের স্বার্থবিরোধী স্বৈরশাসকের বিরুদ্ধে বঞ্চিত-শোষিত জনগণের নেতৃত্ব দিয়েছেন শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত। তার এই শূন্যতা অপূরণীয়।

পিএনপির চেয়ারম্যান বলেন, পিএনপি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই সুশাসন, ন্যায়বিচার ও জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার যে অসমাপ্ত স্বপ্ন রেখে গেছেন খালেদা জিয়া, তা বাস্তবায়নে পিএনপির নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে শক্তিশালী সংগঠনে রূপান্তরিত হতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সম্মানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পিএনপির মহাসচিব লায়ন আহমেদুর রহমানের সঞ্চালনায় শোকসভায় আরও বক্তব্য রাখেন-১২ দলীয় জোটভুক্ত বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম এ বাশার, মহাসচিব চাষী এনামুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, পিএনপির উপদেষ্টা মোহাম্মদ রাশেদ, যুগ্ম মহাসচিব টি এম কামরুল হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান খোকন, সহসাংগঠনিক সম্পাদক মো. হেলাল শেখ, মহিলাবিষয়ক সম্পাদিকা নাসিম আক্তার, কেন্দ্রীয় নেতা মো. দুলাল হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X